রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

‘বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা মাহমুদউল্লাহর’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে রাখা হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে। ফলে নিজেকে আরও একবার প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। এই সিরিজে ভালো কিছু করতে পারলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলতে পারে মাহমুদউল্লাহর এমনটাই ধারণা মোহাম্মদ আশরাফুলের।

সর্বশেষ একাধিক সিরিজে দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্রামের কথা বলা হলেও, আদতে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছিলেন তিনি।

সোমবার (১৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় একটি ফ্যাশন ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হন আশরাফুল। 

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, মাহমুদউল্লাহর জায়গায় যাদের সুযোগ দেওয়া হয়েছে তারা অতটা ভালো খেলতে পারেনি। মাহমুদউল্লাহর কাছে আশা থাকবে নিউজিল্যান্ড সিরিজে যে তিনটি ম্যাচ খেলবে, তাতে যেন মোটামুটি ভালো পারফর্ম করে। তার সর্বোচ্চটা দিয়ে খেলে। তাহলে আশাকরি, বিশ্বকাপ স্কোয়াডে সে জায়গা পাবে।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে জয় , আর সুপার ফোরে ভারতকে হারানো-প্রাপ্তি বলতে এতটুকুই। অথচ বড় স্বপ্ন নিয়ে এই আসরে পা রেখেছিল সাকিব আল হাসানের দল। যার প্রভাব দেখা যায়নি বাইশ গজে।

এশিয়া কাপে বাংলাদেশের এই ব্যর্থতায় আসলে দায় কার? এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন,  এশিয়া কাপে ব্যর্থতা আমাদের সবার। আমার কাছে মনে হয় প্রতিটা ম্যাচে আমাদের একাদশ সিলেকশন টা প্রোপার ছিল না। কারণ যে ধরনের উইকেটে আমরা খেলেছি প্রথম ম্যাচে, সেখানে যদি দুইশ থেকে দুই বিশ রানের পরিকল্পনা করতাম তাহলে আমাদের জন্য ম্যাচ জেতা সম্ভব ছিল। আমরা যখন আবার পাকিস্তানের বিপক্ষে খেললাম, সেখানে বেশি ব্যাটসম্যান খেলিয়েছি। যেখানে প্রয়োজন ছিল বেশি বোলার খেলানো। আমি মনে করি এই জায়গায় প্লেয়ার ও বোর্ড ম্যানেজমেন্ট দুই পক্ষেরই ভুল ছিল। এদিকে প্লেয়ারদেরও সুযোগ দেওয়া হয়েছে, তারাও কিন্তু তাদের সেরাটা দিতে পারেনি।

তিনি আরো বলেন, প্রতিটি ম্যাচেই ওপেনিং গুরুত্বপূর্ণ বিষয়। তারা নতুন বল মোকাবেলা করে। কিন্তু এশিয়া কাপে আমাদের দুই ওপেনার তামিম ছিল না। লিটনও শুরুর দিকে চোটে ছিল। যে কারণে আমরা লিটন কে পাইনি। এছাড়া তিনটি ম্যাচেই আমাদের যারা ওপেনিং করেছে তারা অতটা ভাল করতে পারেনি। এরমধ্যে মেহেদী হাসান মিরাজ একটা ভালো ইনিংস খেলেছে। একটি ম্যাচে সেঞ্চুরি করেছে। তারপর দুইটা ম্যাচে পঞ্চাশ রান করেছে। আমি আশা করবো নিউজিল্যান্ড সিরিজে যারা সুযোগ পাবেন তারা যেন ভালো খেলে। কারণ ওয়ার্ল্ড কাপের আগে আমাদের এই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ওপেনিং করবে তাদের জন্য।

আসন্ন বিশ্বকাপের সুপার লিগের পুরোটা সময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তামিক ইকবাল। অথচ বিশ্বকাপের আগ মুহুর্তে এসে তিনে নেতৃত্ব থেকে সড়ে দাঁড়িয়েছেন। এটা যেকোনো দলের জন্যই বড় ধাক্কা। ব্যাতিক্রম কিছু হয়নি বাংলাদেশের ক্ষেত্রেও। যার প্রমাণ মিলেছে সদ্য সমাপ্ত এশিয়া কাপে। এমনটি মন্তব্য করেছেন আশরাফুল। 

আশরাফুল বলেন, তিনমাস আগেও আমাদের দলটা ভারসাম্যপূর্ণ ছিল। দেশের ১৮ কোটি মানুষ ভালো কিছু হবে বলে আশা করছিলাম। হটাৎ করেই হাথুরিসিংহে একটা ইন্টারভিউ দিয়েছেন এশিয়া কাপের পরে, যেন আমরা ওই ভাবে স্বপ্ন না দেখি। এটা সত্য কথা এটা আমাদের মানতে হবে, বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। অতীতের দুই আড়াই বছর ভালো খেলার কারণে মনে হয়েছিল যে, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, তামিমও ক্যাপ্টেন্সি ছেড়ে দিল। সেই জায়গায় একটা ধাক্কা তো পেয়েছে বাংলাদেশ । এরমধ্যে সাকিব ক্যাপ্টেন্সি পেয়েছে একটা সিরিজ আগে। সেখানে টিমটা কে একটু এলোমেলো লাগছে।

এসকে/

বিশ্বকাপ মাহমুদউল্লাহ রিয়াদ এশিয়ার কাপ মোহাম্মদ আশরাফুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250